বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৩৪ পিএম
শিরোনাম পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ       দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে, চরম ভোগান্তিতে এলাকাবাসী        রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু      
আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী শটগানের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন
সাভার প্রতিনিধি
Published : Thursday, 9 October, 2025
আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী শটগানের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী শটগানের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশী ও দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। থানায় হস্তান্তরের পর আইনানুগ কার্যক্রম শেষে গ্রেফতারকৃতদের আজ আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, বিশাল, নাজমুল ও শিপন। তারা সবাই আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান।  

পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান চালায় জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সসদস্যসহ যৌথবাহিনী। অভিযানে তিন সন্ত্রাসীকে আটক করে তাদের ঘরে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগানের অংশবিশেষ, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার যন্ত্রসহ, নগদ ৩৬ হাজার ৭৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com