মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:২৯ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
‘৮ ঘণ্টার বেশি কাজ নয়’— সিদ্ধান্তে অটল দীপিকা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 11 October, 2025
‘৮ ঘণ্টার বেশি কাজ নয়’— সিদ্ধান্তে অটল দীপিকা
আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তার পর থেকে একের পর এক কাজ হাত ছাড়া হয়েছে তার। কিছু দিন আগেই জানা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। সেই জায়গায় কি দেখা যাবে তার সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভাটকে? এই জল্পনার মাঝেই দীপিকা সাহায্য পেলেন পাকিস্তান থেকে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে সুমতী চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথাবার্তা চলছে প্রযোজনা সংস্থার। তবে এখনও পর্যন্ত নির্মাতা বা আলিয়া এই বিষয়ে নীরব। কিছু দিন আগেই ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিকুয়েলে দীপিকা থাকছেন না। এই ছবিতে কাজ করতে গেলে দায়বদ্ধতার প্রয়োজন। এই বক্তব্যে দীপিকার আট ঘণ্টা কাজ করার সেই দাবি ফের চর্চায় উঠে আসে। মা হওয়ার পর থেকে এই শর্ত দিচ্ছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপিকা। তিনি আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে অনড়। দীপিকার কথায়, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যারা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’ 

এই বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী ইকরা অজিজের সমর্থন পেলেন দীপিকা।

পাকিস্তানি অভিনেত্রীও চার বছরের সন্তানের মা। দীপিকার সমর্থনে ইকরা তার সামাজিকমাধ্যমে লিখেছেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা রাখতে চাইছে। এই বিষয়টা তো সমর্থন করা উচিত। কাজের প্রতিশ্রুতি তো তিনি ভাঙছেন না। তাই সহকর্মীদের তাকে সমর্থন করা উচিত।”

সূত্র: আনন্দবাজার


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com