| শিরোনাম |
|
জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবি জামায়াতের স্মারক লিপি প্রদান
লালমনিরহাট প্রতিনিধি:
|
![]() জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবি জামায়াতের স্মারক লিপি প্রদান লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালীগঞ্জ- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মো: হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ মোঃ শাহ আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবী জানান এসয় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা থেকে আগত জমাতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |