বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:২৫ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
গাজায় সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 13 October, 2025
গাজায় সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

গাজায় সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

গাজা সিটিতে সংঘর্ষে সালেহ আলজাফারাওয়ি নামে ফিলিস্তিনি এক সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই উপত্যকাটিতে সংঘর্ষের ঘটনটি ঘটলো। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এক “সশস্ত্র গোষ্ঠীর” গুলিতে নিহত হয়েছেন।  তিনি যুদ্ধ চলাকালে ভিডিও প্রতিবেদন করে বেশ পরিচিতি পেয়েছিলেন। 

আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থা জানিয়েছে, সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। তিনি রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, ওই দিন সাবরা এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে জড়িত ছিল ‘ইসরাইল দখলদার বাহিনীর সম্পর্কিত এক সশস্ত্র মিলিশিয়া’। 

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী ঐ মিলিশিয়াকে ঘিরে ফেলেছিল, কিন্তু মিলিশিয়ার সদস্যরা দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায়।’

যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করছে যে গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক ও অস্থিতিশীল।

সূত্র: আলজাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com