মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:৫৩ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশে পলিথিনে মিললো নবজাতকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
Published : Tuesday, 14 October, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশে পলিথিনে মিললো নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশে পলিথিনে মিললো নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 


সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকার রেললাইনসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে রেললাইনের পাশে লাল রঙের একটি পলিথিন ব্যাগ দেখে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছিল। এতে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কিছুক্ষণ পর কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতকটির জন্ম একই দিনেই হয়েছে। তবে এটি জন্মগত মৃত শিশু কিনা বা জন্মের পর মৃত্যুবরণ করেছে, তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com