বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৩৩ পিএম
শিরোনাম নড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার       কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার       
সালমান খানকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 27 October, 2025
সালমান খানকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা

সালমান খানকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা

সম্প্রতি পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। সেই মন্তব্যের জেরে এবার তার বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। সে তালিকায় ফেলা হয়েছে সালমানকে।

এর আগে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন তিন খান (সালমান খান, শাহরুখ খান ও আমির খান)। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।

কথোপকথনের মাঝে সালমান খান বলেন, এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে। কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, পাকিস্তান থেকেও এসেছেন—সবাই এখানে কাজ করছেন।

সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে। কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়। 

তবে ভারতীয় অধিকাংশ নেটিজেনের দাবি, সালমানের বক্তব্য ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান খান। তার ঘনিষ্ঠ মহলও নীরবতা বজায় রেখেছে। সূত্রমতে, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না এ সুপারস্টার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com