সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:০৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়: ছাত্রশিবির সভাপতি
জবি প্রতিনিধি:
Published : Wednesday, 29 October, 2025
অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়: ছাত্রশিবির সভাপতি

অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়: ছাত্রশিবির সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ আয়োজন করেছে জবি শাখা ছাত্র শিবির। এখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে একাডেমিক কৃতিত্বের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ রবিবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় জবি বিজ্ঞান অনুষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মতিউর রহমান মল্লিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ  তৈরি করতে চেয়ছিলেন। অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়। কারো সফলতা সকলের সার্পোটের মাধ্যমে সম্ভব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমরা ছুটছি একটি সার্টিফিকেইট নিয়ে চাকুরী করার জন্য। জ্ঞানের প্রতিযোগিতার দিক থেকে আমাদের অগ্রসর করতে হবে। পৃথিবীতে সবাই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধি করার দিলে অগ্রসর হয় না। পশ্চাৎ সমাজ পোস্ট কনোলিয়াল থিম প্রতিষ্ঠা করেছেন। তারা মানবতা শেখায় আবার তারাই মানবতা ধ্বংস করে। 


প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য রেজাউল করিম বলেন, আমাদের বিগত ১৭ বছর মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় থাকতে হয়েছে। অন্যের কথা নয়, আমি নিজের কথা বলছি। আমরা দোয়া প্রার্থনা করি, মসজিদে গিয়ে। আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদ থেকে উত্তম জায়গা আর হয় না। বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে৷ কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। 
এসময় উপস্থিত ছিলেন ইউটিলের কেন্দ্রীয় সদস্য সচিব  অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, হল প্রোভোস্ট আঞ্জুমান আরা, জবি ইউটিএলের অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com