মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৪৫ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 November, 2025
বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন চারজন। শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৪ জন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), দিনাজপুর সদর উপজেলার খানপুর কুতইর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানী-নাতনী। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

একতা অটো রাইসমিলের কর্মচারী বাবুল হোসেন বলেন, শনিবার দুপুরে বীরগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি। বিপরীত দিক থেকে ইজিবাইক আসছিলো কাহারোল কান্তনগরের দিকে। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটি তাদেরকে চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্য হয়েছে। অপরজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  

ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) জানান, পরিবারের সবাইকে নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে। গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পরে সামনে থেকে একটি বাস এলোমেলোভাবে এসে অটোকে ধাক্কা দেয়। 

দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে তিনজনের লাশ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মারা যাওয়ার কথা শুনেছি। স্থানীয়রা বাসটিকে আটক করেছেন। তবে গাড়ির চালক ও তার সহকারি পলাতক রয়েছেন। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে আমরা ৩ জনের লাশ পেয়েছি। শুনেছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা গেছে।
দিনাজপুর নিহত আহত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com