রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪৯ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
টেকনাফে ১লাখ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
টেকনাফ প্রতিনিধি :
Published : Sunday, 23 November, 2025
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ হাতে-নাতে টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার নূর আহমেদ এর পুত্র হোসেন আহমেদ (৩৫) কে আটক করেছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ৪: ৩০ ঘটিকায় মায়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। প্রযুক্তির চোখে গভীর সাগরে সন্দেহজনক ভাবে গতিবিধি পর্যবেক্ষন করলে বিজিবি এবং র‌্যাবের যৌথ টহলদল যথাক্রমে কচ্ছপিয়া, দরগাছড়া এবং মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্থান্তরের কার্যক্রম চলমান রাখে। এসময়, বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেল্লে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং দুই জন মাদক পাচারকারী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়। আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। 


টেকনাফে ১লাখ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারসিও আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান "আজকে বিজিবি ও র‍্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে 'জিরো টলারেন্স' নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com