| শিরোনাম |
|
মানবতার পাশে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার খাবার বিতরণ
রিপোর্টার :
|
![]() মানবতার পাশে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার খাবার বিতরণ প্রতিটি শুক্রবার নামাজ শেষে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষমান মানুষের হাতে হাতে খাবারের প্যাকেট তুলে দেন। পুরো উদ্যোগটি পরিচালনায় প্রতিষ্ঠাতা শাহাজালাল ভুঁইয়া উজ্জ্বল বলেন, “মানুষের সেবায় কাজ করার আনন্দই আলাদা। আমরা চাই যেন কোনো মানুষ ক্ষুধার কষ্টে দিন না কাটায়।” সভাপতি ওমর ফারুক মুন্না জানান, সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসলে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরও বলেন, “মানবতার সেবা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই প্রতি শুক্রবার নয়, ভবিষ্যতে সপ্তাহজুড়ে খাবার বিতরণ করতে।” মানবতার পাশে ফাউন্ডেশনের এই দৃষ্টান্তমূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই জানান, এসব উদ্যোগ সমাজে মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। |