| শিরোনাম |
|
নোয়াখালী : রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া : আপোষহীন খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক : মোহাম্মদ শাহজাহান।
রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া :
স্টাফ রিপোর্টার নোয়াখালী ::
|
আপোষহীন খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দেন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন। এসময় তিনি নির্বাচনী এলাকার শান্তি সমৃদ্ধি উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। মোঃ শাহজাহান বলেন, খালেদা জিয়া এদেশের অভিসংবাদিত নেত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের সকল ক্রান্তিকালে সর্বাগ্রে থেকে নেতৃত্ব দিয়ে জাতিকে সংকট থেকে উত্তরণ করেছেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলসহ সব মতের মানুষের নিকট তিনি আস্থা ও শ্রদ্ধাভাজন। জাতির বিভিন্ন ক্রান্তিকালে তাঁর হুঙ্কার ও বজ্রধ্বনী অনেক সঙ্কট দূর করতে সহায়ক হয়েছিল। দেশ ও জাতির কল্যাণ বিরোধী কোন কাজে তিনি আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। তাই দেশ ও জাতির কাছে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ও সমাদৃত। এই মুহুর্তে দেশে তাঁর বিকল্প দ্বিতীয় কেউ নেই। তার অনুপস্থিতিতে এজাতি অভিভাবক শূন্য হয়ে পড়বেন। মোহাম্মদ শাহজাহান বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যারই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। মোঃ শাহজাহান আরও বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার নোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন’সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নোয়াখালীতে বিগত আওয়ামী শাসনামলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নোয়াখালী জেলা শহরসহ এই অঞ্চলে যে রাজনৈতিক সোহার্দ্য সম্প্রীতি বিরাজমান রয়েছে, এটি বাংলাদেশের অন্য কোথাও নেই তাই আমরা গর্ববোধ করি। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, বিএনপি নেতা আব্দুল মোতালেব আপেল, ওমর ফারুক টপি, আবু সালেহ মোঃ আব্দুল্লাহ সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাবের আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগার উদ্দিন দুখু। এছাড়া জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |