| শিরোনাম |
|
বিবাহের এক সপ্তহের মাথায় মাগুরা জেলার মোহাম্মদপুরে স্বামীকে গলাটিপে হত্যা স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (মাগুরা) :
|
![]() বিবাহের এক সপ্তহের মাথায় মাগুরা জেলার মোহাম্মদপুরে স্বামীকে গলাটিপে হত্যা স্ত্রীর মাগুরার মোহাম্মদপুর উপজেলায় বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে ডাঙ্গাপাড়া গ্রামের রেজাউল মোল্লার ছেলে আব্দুল করিম (২৫) স্ত্রীসহ ঘুমাতে যান। কিন্তু ফজরের নামাজের পরপরই নববধূ আকলিমা শাশুড়িকে জানান—স্বামীর কোনো সাড়া–শব্দ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন ঘরে গিয়ে করিমকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আব্দুল করিমকে গলাটিপে হত্যা করা হয়েছে। তার মা দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং নববধূর আচরণ সন্দেহজনক। নিহত করিমের সঙ্গে লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সাদেক মোল্লার মেয়ে আকলিমার বিয়ে হয়েছিল মাত্র সাত দিন আগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে বিষয়টি অস্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখা হচ্ছে। ঘটনা তদন্তাধীন রয়েছে এবং নববধূ আকলিমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হতে পারে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি ছড়িয়েছে নানা গুঞ্জন। পুলিশ সবাইকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে বলেছে—তদন্ত সম্পন্ন হলে সত্য উদঘাটন হবে। |