বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৫৭ পিএম
শিরোনাম পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ       দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে, চরম ভোগান্তিতে এলাকাবাসী        রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু      
ছাত্রদল নেতা বায়েজিদ হুসাইনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রির্পোটার:
Published : Sunday, 30 November, 2025
ছাত্রদল নেতা বায়েজিদ হুসাইনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ছাত্রদল নেতা বায়েজিদ হুসাইনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক-বায়েজিদ হুসাইন এর  উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বায়তুল আকসা মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল আয়োজনের ব্যাপারে বায়েজিদ হুসাইন বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন- এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।

ছাত্রদল নেতা বায়েজিদ হুসাইনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ছাত্রদল নেতা বায়েজিদ হুসাইনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটময়’। ৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর,যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদ আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com