বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:৩৮ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
ঢাকা প্রফেশনাল কমিউনিটির উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 2 December, 2025
ঢাকা প্রফেশনাল কমিউনিটির উঠান বৈঠক

ঢাকা প্রফেশনাল কমিউনিটির উঠান বৈঠক

ঢাকার ভূমি সন্তানদের নাগরিক অধিকার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে সম্প্রতি দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হলো। ঢাকা প্রফেশনাল কমিউনিটি (DPC) সূত্রাপুর থানার উদ্যোগে প্রথম বৈঠকটি এবং লালবাগ থানার উদ্যোগ দ্বিতীয় বৈঠকটি। 

বৈঠকে ঢাকাইয়াদের পেশাগত মান উন্নয়ন ও ঢাকার মানুষের নাগরিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এছাড়াও বিভিন্ন সমস্যা ও তা দূরীকরণের প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়। পুরান ঢাকায় বসবাসকারী বিভিন্ন জেলার মানুষ সম্পর্কে আলোচিত রাজউক কর্মকর্তার কটুক্তির   পরিপ্রেক্ষিতে, বৈঠকে তীব্র সমালোচনা করে উক্ত বক্তব্য প্রত্যাহারের দাবী জানানো হয় ।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী, লেখিকা আক্তার জাহান, পুরান ঢাকা লেখক ফোরামের এডমিন শেখ আসাদ, কবি কাবেল মিয়া, শিক্ষিকা নাহিন বারেক, শিক্ষিকা নাজনীন আক্তার, শিক্ষিক আরাফাতুর রহমান শাওন , ব্যবসায়ী মোহাম্মদ জহিরউদ্দিন, মোহাম্মদ জালাল, মোহাম্মদ সাদেকুর রহমান, মোস্তাফিজুর নূর লিটু, মোহাম্মদ ওমর, প্রকাশক এ আই জাবেদ, এডভোকেট মনিরুল ইসলাম মহি, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের এডমিন মোহাম্মদ রুবেল সহ সংশ্লিষ্ট থানার সাধারণ ঢাকাইয়ারা। আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রফেশনাল কমিউনিটি সূত্রাপুর, কোতয়ালী, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও হাজারীবাগ থানা পরিবারের সদস্যরা। বৈঠকে বিভিন্ন থানার সদস্যরা থানা ভিত্তিক উঠান বৈঠক নিয়মিত আয়োজনে একমত হন। 

ঢাকা প্রফেশনালকমিউনিটি - ঢাকাইয়া পেশাজীবীদের প্লাটফর্ম, ঢাকাইয়াদের পেশাগত উন্নয়ন ও ঢাকার মানুষের নাগরিক অধিকার নিয়ে ২০২৩ সাল থেকে নিয়মিত কাজ করে আসছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com