বুধবার ১৩ মে ২০২৬ ১১:০৫:২৯ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 6 December, 2025
ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের

ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।

শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে।

কাদিরভ আরও বলেন, গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।

এর আগে, গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির ‘গ্রোজনি সিটি’ কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com