| শিরোনাম |
|
নরসিংদীতে র্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদককারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক (নরসিংদী):
|
![]() নরসিংদীতে র্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদককারবারি গ্রেফতার নরসিংদীর রায়পুরায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই চিহ্নিত মাদককারবারি গ্রেফতার হয়েছে। শনিবার সকালে মরজাল বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ এর বিশেষ দল দ্রুতগতির অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব সদস্যরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা র্যাব-১১ এর এই সাহসী ও সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেন। র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী এই অভিযান সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য। |