বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৩০ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬ টি অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক (লক্ষ্মীপুর) :
Published : Sunday, 7 December, 2025
লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬ টি অস্ত্র উদ্ধার

নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫ টি রাইফেল ও ১ টি এলজি ছিল। 

স্থানীয়রা বলছেন, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল খ্যাত চন্দ্রগঞ্জে অসংখ্য অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। অন্যথায়, নির্বাচনে অস্ত্রবাজরা সুষ্ঠু ভোটে বাধা হয়ে দাঁড়াবে। এখানে অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এখন সীমান্তবর্তী এলাকা থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় যেন নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জ'র সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জ'র একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধারকৃত ৬ টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসাথে জড়িতদের খুঁজে বের করতে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com