শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৩৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
দুই মুসলিম দেশের সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের হামলায় নিহত ২৩ আফগান সেনা
আন্তর্জাতিক প্রতিবেদক :
Published : Monday, 8 December, 2025

দুই মুসলিম দেশের সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের হামলায় নিহত ২৩ আফগান সেনা

দুই মুসলিম দেশের সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের হামলায় নিহত ২৩ আফগান সেনা

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত দুই দিনে পাকিস্তানি সেনাদের হামলায় অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ। রোববার ৭ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে চামান সীমান্তের পরিস্থিতি নিয়ে এই তথ্য তুলে ধরা হয়।


সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, বেলুচিস্তানের চামান এলাকার জামান সেক্টরে শুক্রবার মধ্যরাতে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। দাবি করা হয়, আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে সীমান্ত পয়েন্টে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি শুরু করে। এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়।


প্রাথমিকভাবে হালকা অস্ত্র দিয়ে জবাব দিলেও প্রায় ৪৫ মিনিট পর পরিস্থিতি তীব্র হয়ে ওঠে এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারী অস্ত্র মোতায়েন করা হয়। ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী গোলাবারুদ। এই হামলায় তালেবানদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


একটি সূত্র জানিয়েছে, সাধারণ আফগান জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য লক্ষ্যভেদে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়। তবে প্রথম দফায় হামলার পর আফগান সেনারা নিকটবর্তী জনবহুল এলাকায় আশ্রয় নেয় এবং সেখান থেকে আবার পাকিস্তানের অবস্থানে গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ওই এলাকাগুলোতে ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।


ক্রমবর্ধমান এই সংঘর্ষে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। যদিও দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি, পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com