বুধবার ১১ মার্চ ২০২৬ ১৪:০৩:৪৩ পিএম
শিরোনাম ফুল বাগানে মুগ্ধতায় মিমি       ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা      
মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত
ক্যাম্পাস প্রতিনিধি :
Published : Monday, 8 December, 2025

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন রাত পর্যন্ত টানা চলেছে, এবং শিক্ষার্থীরা জানিয়েছেন—এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।


সকালে নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এসে নীলক্ষেত ও শিক্ষা ভবন মোড় এলাকায় জড়ো হন। দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের মোড়ে অবস্থান নেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর রাত আটটার দিকে তারা ব্লকেড তুলে নিলেও আন্দোলনের অংশ হিসেবে আবারও শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।


শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অচল হয়ে আছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো ক্লাস চালু হয়নি। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের আকুতি শুনে সমাধানের পথে এগিয়ে আসার সময় এখনই। অধ্যাদেশ জারি হলে শিক্ষার্থীদের পরিচয় ও একাডেমিক অবস্থান নিশ্চিত হবে।


তিনি আরও জানান, শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা মাথায় রেখে হাইকোর্ট মোড় থেকে অবরোধ সরিয়ে নিয়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান চলবে। আগামী সকাল থেকে আরো শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেবেন। নাইম হাওলাদারের ভাষায়, অধ্যাদেশ ছাড়া কেউ বাসায় ফিরবে না।


আন্দোলনের কারণে রাত পর্যন্ত শিক্ষা ভবন এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com