শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৫৮ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
বগুড়ায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক (বগুড়া):
Published : Monday, 8 December, 2025
বগুড়ায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

বগুড়ায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য



বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াদকে (২৫) আটক করতে গিয়ে এটিএসআই বাবর আলী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বনানী পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর ফরহাদ মণ্ডল।


আহত পুলিশ সদস্য এটিএসআই বাবর আলী বগুড়া সদর থানার অন্তর্ভুক্ত বনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত। অভিযুক্ত মাদক ব্যবসায়ী রিয়াদ রহমাননগর এলাকার বাসিন্দা সালামের ছেলে। এর আগে আধুনিক বার্মিজ চাকু ও চাইনিজ কুড়ালসহ তাকে আটক করেছিল পুলিশ।


বনানী ফাঁড়ি সূত্র জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রহমাননগর এলাকায় রিয়াদকে আটক করতে যান। আটক করার সময় রিয়াদ তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক জায়গায় আঘাত করে পালিয়ে যায়।


পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবর আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের আঘাত রয়েছে।


ইনস্পেক্টর ফরহাদ মণ্ডল বলেন, রিয়াদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর জামিনে এসে আবারও এলাকায় মাদক নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তাকে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com