রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৩০ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের
ক্যাম্পাস প্রতিনিধি :
Published : Monday, 8 December, 2025

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের


সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।


সোমবার সরেজমিনে দেখা গেছে, দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষা ভবনের পেছনের অংশে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা তাদের দাবি তুলে ধরছেন। রাতেও সেখানে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।


অংশগ্রহণকারী শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি চলবে। সরকারিভাবে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি জানান, কোনোভাবেই পিছু হটার প্রশ্নই নেই।


আরেক শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, অধ্যাদেশ ছাড়া বাড়ি ফেরা নয়। তাদের দাবি যুক্তিযুক্ত, তাই সরকারকে তা মানতেই হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে।


দায়িত্বরত পুলিশ জানায়, শিক্ষার্থীরা রোববার রাতেও আবদুল গণি রোড এলাকাজুড়ে অবস্থান করেছিলেন। সোমবার সকাল ১০টার দিকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় তাদের শিক্ষা ভবনের পেছনের অংশে যেতে অনুরোধ করা হয়।


রোববার সকালে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের মোড়ে অবস্থান করেন এবং পরে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com