মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১২:০৭:৫৬ পিএম
শিরোনাম ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের       শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার      
ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের খেলা স্থগিত
ক্রিড়া প্রতিবেদক :
Published : Tuesday, 9 December, 2025

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের খেলা স্থগিত

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের খেলা স্থগিত

নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও আর্থিক জটিলতার কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘লাতিন–বাংলা সুপার কাপের’ শেষ ম্যাচ স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মঙ্গলবার আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে চিঠি দিয়ে ম্যাচ স্থগিতের বিষয়টি জানায়। আগামী বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সূচির দুই দিন আগেই তা স্থগিত করা হয়।

ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে আয়োজকদের প্রতি তীব্র অসন্তোষ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ জমা না দেওয়া, খেলা শেষে মাঠ পরিষ্কার–পরিচ্ছন্নতা না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়ে কোনো তথ্য না দেওয়া—এসব কারণে স্টেডিয়াম বরাদ্দ বাতিল করা হয়েছে। আয়োজকদের ৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির অর্ধেক অর্থসহ সব আর্থিক হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর পাশাপাশি সোমবার রাতে ম্যাচ চলাকালে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন। ক্রীড়া মন্ত্রণালয় এ ঘটনাকে গুরুতর ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং এটিকে ম্যাচ স্থগিতের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করেছে।

এদিকে আয়োজক প্রতিষ্ঠানটি লাতিন ফুটবলের দুই কিংবদন্তি কাফু ও ক্লদিও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিলেও তাদের কেউই দেশে আসছেন না বলে জানা গেছে। আয়োজন নিয়ে নানা প্রশ্ন ও অসঙ্গতির মধ্যেই শেষ পর্যন্ত আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com