| শিরোনাম |
|
নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯ দোকান বষ্মিভূত
নিজস্ব প্রতিবেদক :
|
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এ সময় আরও দুটি দোকান আংশিক পড়া গেছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার সময় বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক ফরিদ আহমেদ। তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের টিভি সেন্টার সংলগ্ন মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ব্যবসায়ী মোঃ সোহেল ও ইসমাইল হোসেন সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। অল্প সময়ের মধ্যে লেপ-তোষকের কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কারখানার পাশের মোঃ সোহেলের মুদি দোকান, ইসমাইল হোসেন সুজনের ভ্যারাইটিজ দোকান, সুরক্ষা ফার্মেসী, কাশেম স্টোর, তায়েফ ইলেকট্রিক, মাশাআল্লাহ স্টোর, আরিয়ান হোটেল, চা দোকান, মুদি দোকানসহ দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরো দুটি দোকান আংশিক উড়ে যায়। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাইজদী ফায়ার সার্ভিস এর পরিচাল ফরিদা আহমেদ জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের চারটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে নয়টি দোকান পুড়ে যায় এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হততের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ১৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানান, তিনি খবর পেয়ে দলীয় নেতাদের ঘটনাস্থলে পাঠান। প্রশাসনের সাথে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। |