মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:১৮ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 11 December, 2025
নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত বক্তৃতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।


এর আগে বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি তাঁর কার্যালয়ে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। ভাষণ রেকর্ড শেষে কমিশনাররা সিইসির কক্ষে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে।


এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ইসি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সময় সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রের একই কক্ষে দুটি গোপন বুথ স্থাপন করা হবে।


এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কারাবন্দীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।


তফসিল ঘোষণার পর মনোনয়ন, যাচাই–বাছাই, প্রতীক বরাদ্দসহ নির্বাচনসংশ্লিষ্ট পরবর্তী প্রক্রিয়াগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com