রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪২ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত...
স্টাফ রিপোর্টার: :
Published : Thursday, 11 December, 2025
কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত...

কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত...

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রিকশা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন- বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামরা) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ। তিনি মিরপুর এবং ভেড়ামারা পৌরসভা, ইউনিয়ন ও গ্রামীণ এলাকায় গণসংযোগ করে স্থানীয় জনগণের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন। জনসংযোগকালে হাফেজ আরিফুজ্জামান আরিফ বলেন, "রিকশা প্রতীক" শান্তির-পরিশ্রমের ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বহন করে। আমি নির্বাচিত হলে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় পবিত্র কুরআন অনুযায়ী সুশাসন, ন্যায়বিচার ও প্রতিটি এলাকায় উন্নয়নের নিশ্চয়তা দেব।"
এছাড়াও খেলাফতকামী এমপি প্রার্থী আরিফুজ্জামান আরিফ অঙ্গীকার করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কৃষি কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন এবং গরিব ও অসহায়দের জন্য সহায়তা কর্মসূচি পালন করবেন।

এদিকে গণসংযোগ পরবর্তী সময়ে কুষ্টিয়া-২ আসনের স্থানীয় জনগণ বলেন, হাফেজ মাওলানা আরিফুজ্জামান একজন সৎ, ধর্মভীরু ও জনদরদী মানুষ। তার প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
রিকশা প্রতীক নিয়ে মাওলানা আরিফুজ্জামান মিরপুর ও ভেড়ামারার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা নির্বাচনে তাকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। কুষ্টিয়া-২ আসন মিরপুর উপজেলার স্থায়ী বাসিন্দা এমপি প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান। তিনি নিজ এলাকার সন্তান হিসেবে এমপি পদপ্রার্থী হওয়াতে জনগণের নিকট পথসভায় ও গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামারা সহ অসংখ্য যুবকরাও প্রচার প্রচারণা চালাচ্ছেন। সর্বোপরি খেলাফতকামী এমপি প্রার্থী আরিফুজ্জামান-উপস্থিত সকলকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com