মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৪৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বুটেক্স প্রতিনিধি :
Published : Saturday, 13 December, 2025
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল




ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের পকেট গেটে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার পকেট গেটেই মিছিলের সমাপ্তি ঘটে।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—
“গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হবো”,
“এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে”,
“বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর”,
“জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”,
“ইনকিলাব জিন্দাবাদ”, “বাংলাদেশ জিন্দাবাদ” প্রভৃতি।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
৪৭তম ব্যাচের শিক্ষার্থী রেদোয়ানুল হক আসিফ বলেন, “ওসমান হাদি তরুণদের কাছে রাজনীতির নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি প্রমাণ করেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত দেওয়ার অধিকার সবার রয়েছে। তার ওপর হামলা মানে স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা।”

৪৮তম ব্যাচের শিক্ষার্থী হামিদ আযাদ বলেন, “হাদি ভাই বাংলাদেশপন্থী রাজনীতির ধারণা সামনে এনেছিলেন। আধিপত্যবাদবিরোধী, স্বদেশ–কেন্দ্রিক রাজনৈতিক ভাবনার কথা তিনি আমাদের শোনাতেন। তিনি আমাদের কাছে জুলাই আন্দোলনের এক প্রতীক।”

৪৯তম ব্যাচের দাহির মাহমুদ বলেন, “আজ শুধু হাদি ভাই আহত নন—আহত আমরা সবাই। যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন, তারা কোনোভাবেই সন্ত্রাসী হামলা মেনে নেব না। বরং এই ঘটনা আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে এগিয়ে যাব।”

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com