শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
মধ্যরাতে ওসমান হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 13 December, 2025

মধ্যরাতে ওসমান হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

মধ্যরাতে ওসমান হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি হাদির প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি চলমান রাজনৈতিক সংগ্রাম ও ব্যর্থতার আত্মসমালোচনা তুলে ধরেন।


পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন, আর আমরা আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়ের জন্য আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। তিনি বলেন, তারা জুলাইয়ের প্রজন্মকে একত্রিত রাখতে পারেননি। যে তরুণরা সাহসী ছিল, ক্ষুব্ধ ছিল এবং একই সঙ্গে আশাবাদী ছিল, যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, সেই ঐক্য ধরে রাখতে তারা ব্যর্থ হয়েছেন। সময় নষ্ট ও রাজনৈতিক ভুলের মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে।


এনসিপির আহ্বায়ক আরও লেখেন, জুলাই মাসে বহু ভাই-বোনকে হত্যা করা হয়েছিল। তারা কোনো ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য প্রাণ দেননি। তাদের হত্যা করা হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে।

নাহিদ ইসলাম বলেন, তারা জুলাই থেকে সরে দাঁড়াবেন না। চাপ ও আঘাতের মধ্যেও তারা এখনও লড়াইয়ে আছেন। এই সংগ্রাম চলবে, যাতে হাদির সন্তানসহ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। তিনি স্বীকার করেন, গত দেড় বছরে ইতিহাস যে দায়িত্ব তাদের সামনে রেখেছিল, তারা তা পুরোপুরি পালন করতে পারেননি। তবে পিছিয়ে যাওয়া কোনো বিকল্প নয় বলেও উল্লেখ করেন তিনি।


পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, হাদির বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে তারা শত্রুদের প্রতিও ন্যায়বিচার চর্চা করতে চান, কিন্তু ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য কোনো ছাড় দেওয়া হবে না।


পোস্টের শেষ অংশে তিনি আবেগঘন আহ্বান জানিয়ে লেখেন, আমাদের মাঝে ফিরে আসুন, ভাই। মানুষের কাছে এবং সেই আন্দোলনের কাছে ফিরে আসুন, যার পক্ষে আপনি দাঁড়িয়েছিলেন। আমরা অপেক্ষা করছি। আমরা জীবন হারাতে পারি, কিন্তু জুলাইকে কখনো ছেড়ে দেব না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com