মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩০ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ
ফারহান উদ্দিন :
Published : Saturday, 13 December, 2025
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ

শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)-এর চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, “শরীফ ওসমান হাদীর ওপর এই হামলা চরম ন্যাক্কারজনক ও অমানবিক। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আমলে আমরা দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। ২০২৪ সালের পর নতুন বাংলাদেশে আমরা আর কোনো সহিংস রাজনীতি দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “আমি আল্লাহ পাকের দরবারে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নাজিম উদ্দিন আল আজাদ বলেন, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবং নতুন নেতৃত্ব ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিএলডিপির লক্ষ্য।

তিনি বলেন, “সন্ত্রাস ও ভয়ভীতি দিয়ে রাজনীতি দমন করার যে কোনো অপচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে ব্যর্থ হবে।”

শেষে তিনি সব গণতান্ত্রিক ও শান্তিকামী শক্তিকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com