শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৫৭ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 14 December, 2025

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক


ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ এক খুদে বার্তায় জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করার পর মোহাম্মদপুর এলাকা থেকে এর মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।


এদিকে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ফয়সাল করিম মাসুদকে বহনকারী মোটরসাইকেলের চালকের নাম আলমগীর হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মোহাম্মদ আলমগীর শেখ নামে পরিচিত।


সংবাদমাধ্যমটি জানায়, আলমগীর হোসেন তার ফেসবুক পোস্টে নিয়মিতভাবে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ের জিওট্যাগ ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে থাকা বিভিন্ন ছবির সঙ্গে শরীফ ওসমান হাদির নির্বাচনী গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা কিছু ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।


এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় অনুষ্ঠিত হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেনের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com