শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:২৭ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে এসপি: জনতার সাথে সরাসরি কথা
বোরহানউদ্দিন উপজেলা, ভোলা প্রতিবেদক :
Published : Sunday, 14 December, 2025
বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে এসপি: জনতার সাথে সরাসরি কথা

বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে এসপি: জনতার সাথে সরাসরি কথা

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় আজ, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ, বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান।


পরিদর্শনকালে পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি থানা ভবন, অফিস কক্ষ এবং হাজতখানাসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি থানা পুলিশের কাজের পরিবেশ ও সেবার মান উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের পর বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনা করেন।

তিনি সুধী সমাবেশে আগত ব্যক্তিবর্গের মধ্য হতে তাৎক্ষণিক প্রশ্নকারী ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসাথে, আইনগত সহায়তা নিশ্চিত করার জন্য তিনি অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এর মাধ্যমে পুলিশি সেবাকে আরও জনমুখী ও গতিশীল করার বার্তা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com