সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:৫২ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়া
Published : Sunday, 14 December, 2025
বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. নাজির ওরফে নাছির শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টা দিকে বাঞ্ছারামপুর থানাধীন পৌরসভাস্থ আছাদনগর থেকে কাঁটাখালী সড়কের নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার আশরাফবাদ এলাকার হুজুর পাড়া মেইন রোড। বর্তমানে তিনি একই থানার ২৬ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাজির ওরফে নাছির শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com