শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:০২ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
স্টাপ রিপোর্টার, নোয়াখালী :
Published : Sunday, 14 December, 2025
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

ইনকিলাব মঞ্চের মুখপত্র আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌমুহনী পাবলিক হল চত্বর থেকে  মিছিলটি শুরু হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপি সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহবায় আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন দুলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি করে বলেন, যারা মব সৃস্টি করে এবং এতদিন নির্বাচন চায়নি তারা এখন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। নির্বাচন না হওয়া পর্যন্ত দলের প্রতিটি নেতা-কর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ‘র নেতৃত্বে মাঠে থাকার আহবান জানানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com