শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩১ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
শিবপুরে ট্রাকসহ ১২টি গরু উদ্ধার, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 14 December, 2025

শিবপুরে ট্রাকসহ ১২টি গরু উদ্ধার, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩

শিবপুরে ট্রাকসহ ১২টি গরু উদ্ধার, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩


নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২টি গরুসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেডের নিজস্ব ফার্ম থেকে বিক্রির উদ্দেশ্যে ১২টি গরু একটি ট্রাকে করে সিলেট নেওয়া হচ্ছিল। ট্রাকটি ঢাকা–সিলেট মহাসড়কের কামারটেক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়। এ সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাকচালক মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়াকে জিম্মি করে। তাদের লোহার রড দিয়ে মারধর করে ট্রাক থেকে নামিয়ে হাত-পা বেঁধে একটি প্রাইভেটকারে তুলে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে যায়। এরপর ডাকাতরা গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।


ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসে। পুলিশ তাদের উদ্ধার করে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে কামারটেক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গরুভর্তি ট্রাকসহ তিনজন ডাকাতকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫), সিরাজগঞ্জের চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে কুতরত আলী (৩৫) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)।


রোববার দুপুরে খবর পেয়ে শিবপুর থানায় উপস্থিত হন ডাসার এগ্রো লিমিটেডের ম্যানেজার মাহাদিউজ্জামান মেহেদী। তিনি বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com