শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৫২ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 December, 2025

৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর

৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর


জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।


ডাকসুর উদ্যোগে এ কর্মসূচি আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণ থেকে জমায়েত শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করা হবে বলে জানানো হয়েছে।

ডাকসুর ঘোষিত তিন দাবির মধ্যে রয়েছে—শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার।


রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এই কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি শিক্ষার্থী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর সশস্ত্র হামলা নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।


ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ঘটনার পেছনের কারণ জাতির সামনে স্পষ্ট করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ডাকসু এই কর্মসূচি ঘোষণা করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com