শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৩ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 December, 2025
কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭

কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিশুদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ৮০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এল চিসপেরো এলাকার রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী একটি সড়কে রোববার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও আছেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল।

রোববার দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্রে ভ্রমণে গিয়েছিল।

তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর বলেও মন্তব্য করেন তিনি।

কলম্বিয়া স্কুল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com