বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৩৫ পিএম
শিরোনাম বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত      
ফুলকপির কেজি ৩ টাকা! মুলা চাষে কৃষকের মাথায় হাত
(গণকন্ঠ প্রতিবেদক, বগুড়া) :
Published : Monday, 22 December, 2025
ফুলকপির কেজি ৩ টাকা! মুলা চাষে কৃষকের মাথায় হাত

ফুলকপির কেজি ৩ টাকা! মুলা চাষে কৃষকের মাথায় হাত


বগুড়ার শেরপুর উপজেলার পাইকারি বাজারে ফুলকপির দামে চরম ধস নেমেছে। উপজেলার সর্ববৃহৎ সবজি বাজার ‘ফুলবাড়ী বাজারে’ সরবরাহ উপচে পড়লেও ক্রেতা সংকটে কৃষকরা প্রতি কেজি ফুলকপি পাইকারিতে মাত্র ৩ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত কয়েক দিনের ব্যবধানে দাম এতটাই কমেছে যে, বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ফুলকপি মাত্র ৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুলা চাষে নেমে পড়েছে আর্থিক ক্ষতি।  এতে উৎপাদন খরচ তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

রোববার (২১ ডিসেম্বর) ফুলবাড়ী পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পুরো বাজার শীতকালীন সবজিতে ঠাঁসা। ভোর থেকে কৃষকরা ভালো দামের আশায় সবজি নিয়ে বাজারে এলেও ক্রেতা সংকটে পড়তে হচ্ছে তাদের। বর্তমানে বাজারে প্রতি মণ (৪০ কেজি) ফুলকপি পাইকারি দরে বিক্রি হচ্ছে মাত্র ১২০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে মাত্র ৩ টাকা।

কৃষি অফিস সুত্রে জনা যায়, এ বছর শীতকালীন শাক-সবজি ১১৩০ হেক্টর অর্জন হয়েছে। সেখানে ফুলকপি ১১০ হেক্টর চাষ হয়েছে। 

কৃষক সোবাহান, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ফুলকপি চাষ করতে তাদের খরচ হয়েছে অন্তত ৫ থেকে ৭ টাকা। চড়া দামের সার, বীজ ও কীটনাশক ব্যবহার করে তারা আবাদ করেছেন। কিন্তু বর্তমান বাজারে বিক্রি করে সেই খরচের অর্ধেকও উঠছে না। 

তারা আরোও জানান, বর্তমান দামে সবজি বিক্রি করে মাঠ থেকে সবজি তোলা ও বাজারে আনার পরিবহন খরচ জোগানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

পাইকারি বিক্রেতাদের মতে, বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ এবং আধুনিক কোনো সংরক্ষণ বা মজুত সুবিধা না থাকায় পচনশীল এই সবজি দ্রুত ও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। গত এক মাস আগেও যে ফুলকপি মণপ্রতি ২ হাজার থেকে ২৫০০ টাকা ছিল, তা এখন নামমাত্র দামে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, এ বছর গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর ও খানপুর ইউনিয়নে ফুলকপির ফলন অত্যন্ত ভালো হয়েছে। তবে বাজারে সবজির কোনো ঘাটতি না থাকায় এবং চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দামের এই নিম্নমুখী অবস্থা তৈরি হয়েছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com