| শিরোনাম |
|
টেকনাফে প্রায় ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
(গণকন্ঠ প্রতিবেদক, কক্সবাজার) :
|
![]() টেকনাফে প্রায় ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টায় টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ইয়াবা পাচারকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |