শুক্রবার ১৫ মে ২০২৬ ১৯:০৫:৫৮ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
ওসমান হাদির বোনের ঢাকা- ৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধন
(গণকন্ঠ প্রতিবেদক, ঝালকাঠি):
Published : Friday, 26 December, 2025
ওসমান হাদির বোনের ঢাকা- ৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধন

ওসমান হাদির বোনের ঢাকা- ৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী হওয়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ছাত্র -জনতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় পৌর শহরের বাস স্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক, ও আবু হানিফ।
বক্তারা বলেন, নলছিটির কৃতী সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার কথা থামিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে আছেন এবং থাকবেন। তিনি এ দেশের গর্ব। তার আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে দেখতে চাই। দেশবাসীও এটা চায় । তারা আরও বলেন, মাসুমা হাদি ওই আসনে প্রার্থী হয়ে আদিত্যবাদের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে লড়াই করে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন আশা রাখি। 
এব্যাপারে ওসমান হাদির ছোট বোন মাসুম হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে রাজি আছেন বলে তিনি জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com