| শিরোনাম |
|
মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের দোয়া ও আলোচনা সভা
(গণকন্ঠ প্রতিবেদক, মালয়েশিয়া):
|
|
মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের দোয়া ও আলোচনা সভা ![]() মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের দোয়া ও আলোচনা সভা মালয়েশিয়া প্রতিনিধি | অনলাইন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | সময়: ২২:০২ মহান বিজয় দিবসের চেতনা জাগ্রত রাখা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া-এর আয়োজনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম রতন। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন এবং মো. রেফাজ রহমান রাসেল। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি কবি রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি ও সাংবাদিক মোহাম্মদ আলীসহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া-এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। একই সঙ্গে নবকণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি ও বিয়ামের সেক্রেটারি এমডি রফিকুল ইসলাম এবং বিএসওএম-এর প্রেসিডেন্ট রাব্বি অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা সভাকে আরও গতিশীল করে তোলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। প্রবাস জীবনেও বিজয় দিবসের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি, যাতে নতুন প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হওয়া এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের আবহ স্পষ্টভাবে ফুটে ওঠে। |