| শিরোনাম |
|
মালয়েশিয়ায় বাড়ছে প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট নিবন্ধন
(গণকন্ঠ প্রতিবেদক, মালয়েশিয়া):
|
![]() মালয়েশিয়ায় বাড়ছে প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট নিবন্ধন নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তিনির্ভর অ্যাপভিত্তিক নিবন্ধন ব্যবস্থার কারণে প্রবাসীদের জন্য ভোট দেওয়া আগের যেকোনো সময়ের তুলনায় সহজ হয়েছে। কর্মব্যস্ত জীবন ও দূরত্বের বাধা পেরিয়ে প্রবাসীরাও এখন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, এবার বিশ্বজুড়ে পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীর সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে। এর বড় একটি অংশই প্রবাসী ভোটার। বিদেশে অবস্থানরত ভোটারদের নিবন্ধনের দিক থেকে শীর্ষ দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান উল্লেখযোগ্য। পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরব, কাতার ও ওমানের পর মালয়েশিয়ায় সর্বাধিক সংখ্যক প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইতালি, কানাডা ও অস্ট্রেলিয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে চালু হওয়া এই হাইব্রিড পোস্টাল ভোটিং ব্যবস্থা জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতকে আরও কার্যকরভাবে প্রতিফলিত করবে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন—এটি তাদের দেশের রাজনীতির সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে। |