শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:১৫ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
প্রকাশ্যে এলো বিজয়–রাশমিকার বিয়ের দিনক্ষণ
গনকণ্ঠ ডেস্ক:
Published : Wednesday, 31 December, 2025



প্রকাশ্যে এলো বিজয়–রাশমিকার বিয়ের দিনক্ষণ

প্রকাশ্যে এলো বিজয়–রাশমিকার বিয়ের দিনক্ষণ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের দীর্ঘদিনের সম্পর্ককে এবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ।

গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। বাগদানের কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ না পেলেও দুজনের আঙুলে এনগেজমেন্ট রিং দেখা যাওয়ায় বিষয়টি দ্রুত আলোচনায় আসে। পরবর্তীতে বিজয়ের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়, বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ের পরিকল্পনা রয়েছে ২০২৬ সালেই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। বিয়ের অনুষ্ঠানটি হবে একান্ত ব্যক্তিগত, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা। তবে বিয়ের পর হায়দরাবাদে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে আলাদা করে একটি উদযাপনের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

সম্প্রতি রাশমিকার অভিনীত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে বিজয় ও রাশমিকার ঘনিষ্ঠ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিজয় প্রকাশ্যে রাশমিকার হাত ধরে চুম্বন করলে এবং রাশমিকার আবেগঘন দৃষ্টি দর্শকদের নজর কাড়ে।

উল্লেখযোগ্য বিষয় হলো, রাশমিকার জীবনে এটি দ্বিতীয়বারের মতো বাগদান থেকে বিয়ের পথে এগোনো। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হলেও ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। বয়সের দিক থেকে বিজয় দেবেরাকোন্ডার জন্ম ১৯৮৯ সালে এবং রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালে—দুজনের মধ্যে বয়সের ব্যবধান সাত বছর।

সবকিছু মিলিয়ে, ২০২৬ সালে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিয়েগুলোর একটি হতে যাচ্ছে বিজয়–রাশমিকার এই রাজকীয় পরিণয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com