মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:০৫ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 3 January, 2026




জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস


দেশজুড়ে শীতের প্রভাব অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অফিসের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসজুড়ে দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে, তখন তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে আরও নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।


এ ছাড়া জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কোনো কোনো দিনে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com