| শিরোনাম |
|
শৈলকুপায় ট্রাক নদীতে পড়ে দুইজন নিহত
গনকণ্ঠ প্রতিবেদক (ঝিনাইদহ)
|
![]() শৈলকুপায় ট্রাক নদীতে পড়ে দুইজন নিহত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে রওনা দেয়। রাত ১টার দিকে ট্রাকটি বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে কুমার নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোরে ট্রাকের হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দু’জনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। |