বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:১৬ পিএম
শিরোনাম আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক       ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ      
মার্কিন হোটেল থেকে হলিউড অভিনেত্রীর লাশ উদ্ধার
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 5 January, 2026
মার্কিন হোটেল থেকে হলিউড অভিনেত্রীর লাশ উদ্ধার

মার্কিন হোটেল থেকে হলিউড অভিনেত্রীর লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৪ বছর। তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের কন্যা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।


ভিক্টোরিয়া জোনস টমি লি জোনস ও তাঁর সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির মেয়ে। বাবার পথ অনুসরণ করে তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন।


ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে বিষয়টি জরুরি সেবাদানকারী সংস্থাকে জানানো হয়।


পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তাঁরা সান ফ্রান্সিসকোর ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।


অল্প বয়সেই অভিনয়ে অভিষেক ঘটে ভিক্টোরিয়া জোনসের। ২০০২ সালে তিনি তাঁর বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এর মাধ্যমে প্রথম পর্দায় আসেন। এরপর ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও অভিনয় করেন। ওই ছবিতে তাঁর সৎমা ডন লরেল জোনস স্টিল ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন।


এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বে অতিথি চরিত্রেও দেখা যায় ভিক্টোরিয়াকে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com