শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:২৩ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে নতুন ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক :
Published : Monday, 5 January, 2026
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে নতুন ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে নতুন ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক গত দুই দিন ধরে লেনদেন কার্যক্রম শুরু করেছে। এই দুই দিনে নতুন করে ৪৪ কোটি টাকা নতুন ডিপোজিট পেয়েছে ব্যাংকটি। আমি মনে করি গ্রাহকের আস্থা থাকার কারণে নতুন করে গ্রাহকেরা ডিপোজিট রাখছেন।  

সোমবার বাংলাদেশ ব্যাংকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

গভর্নর বলেন, গত দুদিন যাবৎ ব্যাংকটি গ্রাহকের টাকা দেওয়া শুরু করেছে। এই দুই দিনে আগের আমানতকারীরা ১০৭ কোটি টাকা টাকা তুলেছেন। অন্যদিকে নতুন করে ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা। অর্থাৎ নিট ডিপোজিট ঘাটতি ৬৩ কোটি টাকা। 

সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের মধ্যে সৎ ও যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, চাকরি নিয়ে চিন্তা নেই, তবে ফরেনসিক রিপোর্টে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ১২ হাজার কর্মীর মধ্যে সৎ ও যোগ্যদের মূল্যায়ন করা হবে।

এ সময় ব্যাংক পরিচালনা ও মুনাফা বিষয়ে তিনি বলেন, মুনাফার হার নির্ধারণ করা হয়েছে বাজার ও শরিয়াহ ভিত্তিতে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com