শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:১৫ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
ভেনেজুয়েলার চলমান সংকটে কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 5 January, 2026
ভেনেজুয়েলার চলমান সংকটে কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলার চলমান সংকটে কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের


দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রগুলোর মধ্যে সৃষ্ট যেকোনো বিরোধ ও সংকট নিরসনে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য পথ। বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যম ছাড়া কোনো সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।


এতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশ দৃঢ় ও অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ।


এর আগে শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।


হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেন, মার্কিন বাহিনী ‘ভেনেজুয়েলা এবং এর নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা’ চালিয়েছে।


এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com