| শিরোনাম |
|
খাগড়াছড়িতে তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
গনকণ্ঠ ডেস্ক
|
![]() খাগড়াছড়িতে তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা সাধারণ সম্পাদক এমএন আবছার এবং জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া নবাগত নেতাদের স্বাগত জানিয়ে বলেন, “কিছুটা দেরি হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” নবাগতদের মধ্যে একজন, এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, “আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা ভুলে গিয়ে জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছে। আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা তিন শতাধিক নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।” এর আগে, গত ২৪ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী ছাত্রদলে যোগদান করেছিলেন। এই যোগদানের সঙ্গে মিলিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতা-কর্মী বিএনপিতে আসছেন। |