| শিরোনাম |
|
রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু
গনকণ্ঠ ডেস্ক
|
![]() রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের আদিবা নামে এক শিশু মারা গেছে। ঘটনা ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাটিয়াপাড়া গ্রামের ভাঙ্গারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে আদিবা। বর্তমানে শিশুটি মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল। শিশুটির বাবা আব্দুল হাকিম জানিয়েছেন, বিকেলে রুমের খানা ডুলিতে রাখা তেলাপোকা মারার ওষুধ থেকে আদিবা তা খেয়ে বমি করতে শুরু করে। পরে বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। |