| শিরোনাম |
|
নির্বাচনের যে পরিস্থিতি তাতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো
গনকণ্ঠ প্রতিবেদক (কক্সবাজার)
|
![]() নির্বাচনের যে পরিস্থিতি তাতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮ টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার চকরিয়া-পেকুয়া ১ আসনের এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে হাওয়ার ( বাতাস ) উপর অভিযোগ করা ঠিক নয়; এটা গণতান্ত্রিক চর্চা নয়। পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রীঘ্রই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রথমদিককার শহীদদের কবর জিয়ারত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম সহ গণঅভ্যুত্থানে প্রথমদিককার শহীদদের কবর জিয়ারত করার পরিকল্পনা করেছেন। এরই আলোকে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দ্যেশে কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে তিনি ঢাকায় রওনা দিতে কক্সবাজার বিমানবন্দরের উদ্দ্যেশে যাত্রা দেন। |