শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:৫২ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
রাজবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭ জন আহত
গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
Published : Wednesday, 7 January, 2026
রাজবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭ জন আহত

রাজবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭ জন আহত

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কলেজপাড়া ও বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। জলাতঙ্কের ভ্যাকসিন সংকটে পড়ায় আহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একের পর এক কুকুরের কামড়ের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে একাধিক মানুষ আক্রান্ত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন—হানেফ শেখের মেয়ে হামিদা খাতুন (৭), শাহ প্রামাণিকের ছেলে তাওহিদ (৪), মালেক বিশ্বাসের মেয়ে আসমানী (৪), তৈয়বুর রহমানের ছেলে হৃদয় (২৭), সাইফুল ইসলামের ছেলে আতিয়ার (১২), আব্দুল আজিজের ছেলে মাহাবুব হাসান (৪৫) এবং তোফাজ্জেল হোসেনের মেয়ে তানহা তাবাসুম (৫)। তারা সবাই হাবাসপুর ইউনিয়নের কলেজপাড়া ও বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, হাবাসপুর কলেজপাড়া ও বাজার এলাকায় একাধিক কুকুর একের পর এক মানুষকে কামড়াতে থাকে। আহতদের দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় সংকট দেখা দেয়।

আহত তানহা তাবাসুমের মা বলেন,
“বিকেলে গেটের বাইরে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে পেছন থেকে কামড় দেয়। হাসপাতালে গিয়ে দেখি জলাতঙ্কের ভ্যাকসিন নেই। ইউএনও স্যার বিকল্প হিসেবে রেবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) ইনজেকশন দিয়েছেন। এখন ঢাকায় থাকা আত্মীয়দের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি।”

আহত আসমানীর মামা জানান,
“হঠাৎ লাল রঙের একটি কুকুর ঝাঁপিয়ে পড়ে আমার ভাগ্নীকে কামড়ায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এলাকায় চরম আতঙ্ক।”
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন,“খবর পেয়ে জানতে পারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জরুরি বিবেচনায় আমি নিজ উদ্যোগে স্থানীয় ফার্মেসি থেকে বিকল্প রেবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) ইনজেকশন সংগ্রহ করে আহতদের প্রদান করেছি।”

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন,
“প্রায় দুই মাস ধরে জেলায় জলাতঙ্কের ভ্যাকসিন সংকট চলছে। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পুনরায় আবেদন করা হয়েছে। বর্তমানে ফার্মেসিতেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com